বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ক্যাস্ত্রো পরিবারের নাগালের বাইরে যাচ্ছে কিউবার নেতৃত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রায় ৬০ পর কাস্ত্রো পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন কিউবার প্রেসিডেন্ট পদে। আগামী এপ্রিলে কিউবান রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন রাউল কাস্ত্রো। তারপর কে বসবেন তার জায়গায়, তা চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় সর্বজনীন ভোট হতে চলেছে আগামী ১১ মার্চ। শনিবার ভোটের দিন ঘোষণা করেছে কিউবার ‘কাউন্সিল অব স্টেট’। এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া।

কিউবান প্রেসিডেন্ট অবশ্য সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত হবেন না। ১১ মার্চ ৮০ লাখের বেশি কিউবান নাগরিক ভোট দিয়ে নির্বাচিত করবেন ১৫টি প্রাদেশিক পরিষদ (প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি) এবং জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি অব পিপল’স পাওয়ার) প্রতিনিধিদের। এই দুই পরিষদেরই মেয়াদ পাঁচ বছর করে।

জাতীয় পরিষদের নতুন প্রতিনিধিরা নির্বাচিত করবেন পরবর্তী প্রেসিডেন্টকে। দেশের ‘ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট’ এবং পরবর্তী ‘কাউন্সিল অব স্টেট’-এর বাকি সদস্যদেরও নির্বাচিত করবে এই জাতীয় পরিষদ। জাতীয় পরিষদের দুটি অধিবেশনের মাঝে ৩৫ সদস্যের এই ‘কাউন্সিল অব স্টেট’-ই কিউবায় সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা ভোগ করে।

কিউবান বিপ্লবের পর ১৯৫৯ সালে সে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন ফিদেল কাস্ত্রো। একটানা প্রায় ৫০ বছর ফিদেল সেই পদে ছিলেন। ২০০৮ সালে বয়স এবং অসুস্থতার কারণে তিনি সরে দাঁড়ানোয়, তার জায়গায় বসেন ভাই রাউল কাস্ত্রো। ২০১৬ সালের ২৫ নভেম্বর, ফিদেল মারা যান। রাউলের বয়স এখন ৮৬।

গত মাসেই তিনি ঘোষণা করেছিলেন, ‘নতুন ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি হয়ে গেলে দেশ এবং সরকারের প্রধান হিসেবে আমি আমার দ্বিতীয় এবং চূড়ান্ত দফা শেষ করব। কিউবা পাবে নতুন প্রেসিডেন্ট।’

কে হতে চলেছেন ফিদেল আর রাউলের উত্তরাধিকারী?

এখন পর্যন্ত যা খবর, তাতে সে দেশের বর্তমান ‘ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট’, ৫৭ বছর বয়সী মিগুয়েল দিয়াজ-ক্যানেল এগিয়ে রয়েছেন এই পদের জন্য। ক্যানেল ২০০৩ সাল থেকে কিউবার কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ