বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ইরানে সন্ত্রাসী হামলায় ৩ সীমান্তরক্ষী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী ‘পিরানশাহ্‌র’ শহরে সন্ত্রাসী হামলায় তিন ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশাপাশি বিপ্লববিরোধী গোষ্ঠীগুলোকে উচিত শিক্ষা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি।

ইরানের নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা এবং সাম্প্রতিক সময়ে বিশৃংখলাকে কাজে লাগিয়ে গোলযোগ তৈরি করার লক্ষ্যে একটি সশস্ত্র গোষ্ঠী উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেছিল।

পিরানশাহ্‌র শহরে এই গোষ্ঠীকে ইরানের নিরাপত্তা বাহিনী নজরবন্দি করে ফেলে। এ অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তারা একজন নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে সীমান্তরক্ষীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় ইরানের তিন সীমান্তরক্ষী নিহত হন। সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত ও তাদের কয়েকজন আহত হয়।

খবর:  রেডিও তেহরান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ