রোকন রাইয়ান
আওয়ার ইসলাম
আগামী ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া টঙ্গীর বিশ্ব ইজতেমায় দিল্লির নেজামুদ্দীন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী আসতে পারবেন কিনা এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল চারটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র সভাপতিত্বে ইজতেমা নিয়ে চলমান সঙ্কট সমাধানের জন্য গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারত থেকে ফিরে আসা তাবলিগ জামাতের প্রতিনিধি দলের লিখিত প্রতিবেদন পেশ করেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক। লিখিত বক্তব্যে তিনি তিনটি বিষয় উপস্থাপন করেন। এগুলো হলো, ১. মাওলানা সাদের আপত্তির অভিযোগ নিয়ে দারুল উলুম দেওবন্দের স্পষ্ট মতামত।
২. মাওলানা সাদ কান্ধলভীর রুজু এবং এ’লানের বিষয় এবং ৩. গুজরাটের মাওলানা আহমদ লাট ও মাওলানা ইবরাহিম দেওলার লিখিত মতামতও উপস্থাপন।
এছাড়াও পাঁচ সদস্যের সম্মিলিত একটি প্রতিবেদন পেশ করা হয় বৈঠকে। তবে তাদের নিজেদের পরিবেশিত প্রতিবেদনে পরষ্পর অনৈক্য ও মতপার্থক্য দেখা দেয়। বিষয়টি নিয়ে প্রায় প্রত্যেকেই আলাদা যুক্তি তুলে ধরেন। যে কারণে বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি।
বৈঠকে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তিনজন সচিব, এনএসআই প্রধান, ডিজিএফআই-এর প্রধান, এসবি’র প্রধান, পুলিশ কমিশনারসহ আরও গুরুত্বপূর্ণ অনেকেই উপস্থিত ছিলেন।
ভারত সফরকারী প্রতিনিধি দল ও আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের শুরা সদস্য মাওলানা যুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কারী মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জিয়া বিন কাসেম।
এছাড়াও উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের শুরার আলেম উপদেষ্টা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি আল্লà