বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সুস্থ থাকতে গোমূত্র পানের পরামর্শ হিন্দু পরিষদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: প্রতিদিন সকালে খালি পেটে এক ফোঁটা টাটকা গোমূত্র পানের পরামর্শ দিয়েছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ! সংগঠনটির সভা ও পুস্তিকায় দাবি করা হয়েছে, সুস্থ থাকতে রোজ সকালে এক ফোঁটা গোমূত্র পান করলে উপকার পাওয়া যাবে।

বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সহসম্পাদক কুশল কুণ্ডু শুক্রবার বলেছেন, প্রতিদিন এক ফোঁটা টাটকা গোমূত্র পান করলে লিভার ভাল থাকে। পেট ভাল থাকে। জন্ডিসের মতো রোগ ঠেকানো যায়।

এমনকি গোমূত্র ক্যান্সার প্রতিরোধ করে বলেও দাবি করেন কুশল কুণ্ড। তবে যেনতেন গরুর মূত্র পান করলে হবে না, বরং স্বাস্থ্যবতী গাভীর মূত্র পান করলেই ক্যান্সারের মতো জটিল রোগ সেরে যাবে।

আর গোমূত্র অবশ্যই টাটকা হতে হবে। তবে এমন মূত্রের দাম পাঁচশ’ রুপি হওয়ায় একশ’ রুপি খরচ করে পতঞ্জলির গোমূত্র পান করতে বলেছেন কুশল। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, গোমূত্র পান করলে ১৪০ রকমের অসুখ সেরে যাবে বা প্রতিরোধ করা সম্ভব হবে।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণে বিশ্ব হিন্দু পরিষদের প্রায় ৫০টি গোশালা আছে। এরমধ্যে দত্তপুকুর, লিলুয়া, সবং, পিংলা, সোদপুরের গোশালায় যান কুশল। এরপর তিনি সুস্থ থাকতে টাটকা গোমূত্র পানের পরামর্শ দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ