বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিকল্প শক্তি হিসেবে ইসলামি জোট : একটি নির্মোহ বিশ্লেষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এহসানুল হক : বাংলাদেশের রাজনীতি ঘুরেফিরে আওয়ামী লীগ বিএনপি এ দুটি বলয়ের মধ্যেই সীমাবদ্ধ।  এই দুটি শক্তিকে চ্যালেঞ্জ করবার মত কোন শক্তির আবির্ভাব আজ অবধি হয়নি।  আপাতত হওয়ার সম্ভবনাও দেখছি না।  ওয়ান ইলেভেনের সময় সেনা সমর্থিত সরকার অনেক চেষ্টা করেও তৃতীয় শক্তি দাঁড় করাতে পারেনি।  তিক্ত হলেও এটাই সত্য, এটাই বাস্তবতা।

সম্ভবনা নেই কেন বললাম, সেটাও বলি।  সুদীর্ঘকাল ক্ষমতায় থাকা জাতীয় পার্টি মেরুদণ্ডহীন ব্যর্থ শক্তি হিসেবেই পরিচিত।  নির্বাচন এলেই এদের নাকে দড়ি দিয়ে ঘুরানোর পালা শুরু হয়।  কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি।  এদের লাগাম কখন কার হাতে তারা নিজেরাও জানে না।

গত নির্বাচনে বর্জন-অংশগ্রহণ খেলার পর থেকে তাদের দলনেতা এরশাদ এখন পল্লীবন্ধু নয়, পল্টিবন্ধু নামেই অধিক প্রসিদ্ধি।  নূন্যতম আস্থার জায়গায় তারা নেই।  রংপুরের বিজয়ের খবর স্মরণে রেখেই বললাম।

আর ক্যাডার ভিত্তিক সংগঠন জামায়াতে ইসলামীর মজবুত অর্থনৈতিক ভিত্তি ও বিপুল সংখ্যক প্রশিক্ষিত জনশক্তি থাকার পরও তাদের উপর আছে যুদ্ধাপরাধের খড়গ।  মানবতাবিরোধী বিচারের ঝড়ে তারা বিপর্যস্ত, বিধ্বস্ত।  নিজ পায়ে দাঁড়িয়ে মূল স্রোতে ফিরে আসাই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সম্ভবনাময় সর্বশেষ শক্তিটি হচ্ছে ইসলামপন্থীরা।  সময়ে সময়ে বারবার তাদের শক্তি দেশবাসী দেখেছে। সাম্প্রতিক সময়ে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে পরিচালিত নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলন তার মধ্যে অন্যতম।  এই আন্দোলনের মাধ্যমে দেশবাসীর অনুভব করার সুযোগ হয়েছে এদেশের মাটিতে ইসলামপন্থীদের শেকড় কতটা গভীরে প্রথিত।

ইসলামপন্থীদের এই বিশাল শক্তি নির্বাচনী রাজনীতিতে কতটুকু প্রভাবক সেটা ভিন্ন প্রসঙ্গ।  তবে আজ আমি কথা বলতে চাই -বর্তমান সময়ের ইসলামি দলগুলোর জোট গঠন নিয়ে।  গত কয়েকদিন ধরেই পত্রিকার পাতায় বিকল্প শক্তি হিসেবে ইসলামি দলসমূহের জোট গঠন নিয়ে আলোচনা দেখছি।

আমাদের দেশের রাজনীতি এখন জোটমুখী।  ক্ষমতাসীন দল, বিরোধীদল কেউই এখন একা নেই। উপমহাদেশের রাজনীতিতে জোটভিত্তিক রাজনীতির প্রচলন সব সময়ই ছিল।  তবে নব্বই দশকের শেষ থেকে জোট ভিত্তিক রাজনীতির যে উড়ন্ত সূচনা হয়েছে তা আজও টিকে আছে বহাল তবিয়তে।
ঐক্যবদ্ধ কার্যক্রম বা জোট গঠন অবশ্যই রাজনীতির পজিটিভ ধারা।

জোটবিমুখ যে কেউ ঐক্যের প্রশ্নে বলবে আমরা ঐক্য প্রয়াসী।  মনের à