বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঢাকায় ফানুসের উপর পুলিশের নিষেধাজ্ঞা, উড়ালেই হবে শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বর্ষবরণসহ নানা আয়োজনে ঢাকার আকাশে দেখা যাচ্ছে ফানুস।  এসব ফানুস থেকে ঘটছে নানা দুর্ঘটনা।  জনবহুল ঢাকা মহানগরীতে নিরাপত্তাজনিত কারণে ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ।

আজ শনিবার ০৬ জানুয়ারি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপি’র এই নিষেধাজ্ঞা না মেনে ফানুস ওড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইদানীং কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন।  এসব ফানুসে কেরোসিন দিয়ে জ্বালানো বাতি থাকে। সেগুলো না নিভেই জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে।  এতে আগুন লাগাসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিক হুমকি তৈরি হচ্ছে।

মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যেকোনও সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেকোনও ধরনের ফানুস ওড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা না মেনে কেউ ফানুস ওড়ালে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ