বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বঙ্গবন্ধুর ভাষণ মঞ্চ পুনর্নির্মাণ: অগ্রগতি প্রতিবেদন দাখিলে আদালতের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণ মঞ্চ পুনর্নির্মাণ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলে মন্ত্রী পরিষদ বিভাগের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।

সোহরাওয়াদী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মঞ্চে দাড়িয়ে ভাষন দিয়েছেন তা পুনর্নির্মাণ ও বঙ্গবন্ধুর আঙুল উচানো ভাস্কর্য স্থাপনের প্রকল্প পরিকল্পনা (প্রজেক্ট প্ল্যান) গ্রহণ এবং ৭ মার্চ দিনটিকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে মন্ত্রী পরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের করা সময়ের আবেদনে এ আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ৭ মার্চ দিনটিকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত গত ২০ নভেম্বর এক আদেশে তা জানতে চেয়ে রুল জারি করেন।

রুলের শুনানিতে রাষ্ট্রপক্ষের করা সময়  আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এ সময় রিট আবেদনকারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ