বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইরান নিয়ে নেতানিয়াহুর অদ্ভূত খায়েশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বর্তমান সরকার পতন হলে নাকি দেশটির জনগণ আবারো ইসরাইলি নাগরিকদের বন্ধুতে পরিণত হবে। এমনটাই দাবি করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তার দাবি, সরকারই ইসরালের সঙ্গে বিরোধ তৈরি করে রেখেছেন কিন্তু জনগণ তা চায় না।

রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার বরাত দিয়ে সিরিয়ার আল-মাসদার এ খবর দিয়েছে।

সম্প্রতি টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের এই সরকার আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে কিন্তু তারা সফল হবে না। যখন এই সরকারের চূড়ান্তভাবে পতন হবে এবং একদিন তা হবেও তখন ইরান ও ইসরাইলের জনগণ আবারো মহান বন্ধুতে পরিণত হবে।

তিনি আমি ইরানি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার কথাও জানান।

এদিকে ইরান অভিযোগ করেছে, দেশটির জনগণকে সরকারের প্রতি যুদ্ধে উস্কে দিচ্ছে ইসরায়েল। তবে ইরানের এই অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

কাবুলে আত্মঘাতি হামলায় নিহত ১১; প্রত্যক্ষদর্শীদের দাবি ২০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ