বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শ্রীমঙ্গলে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিমানবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ২২ মিনিটে শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হেলিকপ্টারে ১৫ জন সেনা ও বিমানবাহিনীর উচ্চপদস্ত কর্মকর্তাসহ বিদেশী অতিথি ছিলেন। দুর্ঘটনায় আহত ৪ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা, বাকি দু’জন বিদেশি নাগরিক।

বিজিবি কর্মকর্তারা হলেন, লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ।

হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দু’জনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও তাদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ