শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

১৪ জানুয়ারি ঢাকায় আসছেন প্রণব, যাবেন রোহিঙ্গা ক্যাম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ১৪ জানুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসছেন। ভারতের সাবেক বর্ষীয়ান এই রাজনীতিনিক রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম কোনো দেশে সফর করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘প্রণব মুখার্জি ১৪ তারিখে চারদিনের সফরে ঢাকায় আসার কথা। এই সফরে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখার জন্য কক্সবাজারে যাবেন। এছাড়া বাংলাদেশ সফরকালে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির’ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেবেন।’

প্রণব মুখার্জি ২০১৫ ও ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন। রাষ্ট্রপতি হিসেবে ২০১৩ সালের ১৩ মার্চ ছিল তার প্রথম বিদেশ সফর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বাঙালি রাজনীতিক। স্বাধীনতার পরও তার ভূমিকা উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে দেওয়া হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা।

বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থন দানের বিষয়ে ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় প্রস্তাবটি উত্থাপন করেন প্রণব।

ভারতের ত্রয়োদশ এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব কংগ্রেস দলের প্রভাবশালী নেতা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারতের অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

১৯৬৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন প্রণব মুখোপাধ্যায়। তার আগে কাজ করেছেন শিক্ষক এবং সাংবাদিক হিসাবে। কংগ্রেসে যোগ দেওয়ার পরে মন্ত্রী হন ১৯৭৩ সালে।

ভারতের রাজনীতিক প্রণব মুখার্জি বাংলাদেশের জামাতাও। তার স্ত্রী শুভ্রা মুখার্জির বাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে শ্বশুর বাড়ি ঘুরে গেছেন প্রণব। শুভ্রা অবশ্য আর বেঁচে নেই। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের আর্মি হাসপাতালে মারা যান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও ভারত যাবেন। আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি তিনি দেশটির রাজধানী নয়াদিল্লী থাকবেন। সেখানে ‘রাইজনা ডায়ালগ’ নামে একটি সংলাপে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ