বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাদরাসার ৪ বই বাতিলে সরকারের ক্ষতি ১৪ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: বিভিন্ন ধরণের বিতর্কিত তথ্য থাকার কারণে মাদরাসা শিক্ষা বোর্ডের চারটি বই বাতিল করায় এসব বই সংশোধন ও পুনর্মুদ্রণের ফলে সরকারকে মোট ১৪ কোটি ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বইগুলো সংশোধন করে সারা দেশের মাদরাসাগুলোতে পূণরায় পাঠানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাতিল হওয়া বইগুলো হলো– সপ্তম শ্রেণির ‘আল্ আকায়েদ ওয়াল ফিক্‌হ’, অষ্টম শ্রেণির ‘আল্ আকায়েদ ওয়াল ফিক্‌হ’ নবম ও দর্শম শ্রেণির ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ ও ‘হাদিস শরিফ’।

এনসিটিবির সদস্য মিয়া এনামুল হক বলেন, মাদ্রাসা বোর্ডের বাতিল হওয়া চারটি বই একবার ছাপাতে সরকারের খরচ হয়েছিল প্রায় সাড়ে ১৩ কোটি ৪০ লাখ টাকা।

এরপর বইয়ে থাকা কিছু কিছু তথ্য নিয়ে বির্তকের সৃষ্টি হলে দেশের সব মাদরাসা থেকে বইগুলো ফেরত আনতে আরও ৮০ লাখ টাকা খরচ হয়। এতে সরকারের মোট ক্ষতি হয়েছে ১৪ কোটি ২০ লাখ টাকা।

গত বছরের সেপ্টেম্বর মাসে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দেশের সব মাদরাসাগুলোতে বই পাঠানো হয়েছিল। যারমধ্যে এই চার শ্রেণির চার বিষয়ের মোট বই সংখ্যা ছিল ২৩ লাখ ৮৯ হাজার ৭৭৬ কপি।

পরে বইগুলোতে ইসলামের অবমাননাসহ ব্যাঙ্গাত্মক তথ্য রয়েছে বলে অভিযোগ তোলেন সংশ্লিষ্টরা। এরপর নভেম্বরে জেলা শিক্ষা কর্মকর্তাদের বইগুলো ফেরত নেওয়ার নির্দেশ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

বইগুলো ফেরত পাওয়ার পর পুনর্মুদ্রণ করে পূণরায় মাদরাসাগুলোতে পাঠানো হয়। সূত্র: বাংলা ট্রিবিউন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ