বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইরানে বিক্ষোভকারীদের সেনাঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পঞ্চম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে এই বিক্ষোভ চলছে। এরই মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মারা গেছেন একজন পুলিশ কর্মকর্তাও। বিক্ষোভকারীরা সেনাঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টাও করেছে বলে জানা গেছে।

রয়টার্স, স্টার স্ট্রিপস ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারী বিক্ষোভকারীরা দেশটির পুলিশ স্টেশন ও সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়েছে। তবে তা প্রতিহত করা হয়েছে। যদিও এ নিয়ে কোনও জোরালো প্রমাণ দিতে পারেনি তারা। তাদের দাবি, পুলিশ স্টেশন দখলের চেষ্টাকালে অস্ত্রধারী বিক্ষোভকারীদে গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এদিকে আন্দোলন দমনে প্রায় চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া তেহরানের অ্যাঙ্গলেভ স্কয়ারে বিক্ষোভকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ