বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

২০১৭ তে গুম হয়েছে ৯১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৭ সালের আতঙ্ক ছিল নিখোঁজ বা গুম। বছরজুড়ে দেশে গুম হয়েছেন ৯১ জন। তার মধ্যে ৬৫জনের সন্ধান এখনও মেলেনি। বাকিদের রহস্যময় প্রত্যাবর্তন হয়েছে।

২০১৭ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক পরিসংখ্যানে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ৯১ জন গুমের তালিকা দিয়েছে।

বছরের শেষ দিন রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করে আসকের সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির। বলেন, ২০১৭ সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও গুপ্তহত্যার ঘটনার পাশাপাশি এ বছর বিভিন্ন পেশার মানুষের নিখোঁজ হওয়ার ক্ষেত্রে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে আসক গুম, খুন, নিখোঁজের এই পরিসংখ্যান দিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও গুপ্তহত্যার শিকার হন ৬০জন। এর মধ্যে দু’জনের লাশ উদ্ধার করা হয়, আটজনকে গ্রেফতার দেখানো হয়, পরিবারের কাছে ফেরত আসে সাতজন। বাকি ৪৩জনের খোঁজ মেলেনি এখনও।

এছাড়া ‘রহস্যজনক’ নিখোঁজের সংখ্যা আরো ৩১ বলে জানিয়েছে আসক। তাদের মধ্যে ৯জন ফেরত এলেও তাদের ছয়জনকে গ্রেফতার দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, পরিবারে ফিরেছেন তিনজন।

ফিরে দেখা ২০১৭ : মুসলিম বিশ্বের আলোচিত ঘটনাগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ