বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন এক আলেমপত্নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়ার নির্বাচন। নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন এক মুসলিম নারী।

সাহসী এ মুসলিম নারীর নাম আইনা গামজাতভ। নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই তিনি হাজারও মানুষের ভালোবাসায় ভাসছেন। শনিবার তিনি এনিয়ে এক ফেসবুক স্ট্যাটাস দিলে সেখানে হাজারও মানুষ তাকে অভিনন্দন জানান।

আইনা গামজাতভ’র জন্ম রাশিয়ার দাগেস্তানে। ৪৬ বছর বয়সী এই নারী রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম মিডিয়া ইসলামিক ডট আরইউ-এর প্রধান কর্মকর্তা। প্রতিষ্ঠানটির অধীনে প্রিন্ট, রেডিও ও টেলিভিশন চ্যানেল রয়েছে। এটি বিভিন্ন ইসলামিক বই প্রকাশ করে ও দাতব্য সেবা দিয়ে থাকে।

আইনা গামজাতভের স্বামীর নাম আহমাদ আবদুলায়েভ। তিনি দাগেস্তানের একজ প্রসিদ্ধ আলেম ও সম্মানিত ব্যক্তি। বিভিন্ন আন্দোলনের তার সক্রিয় ভূমিকা রয়েছে।

আইনা গামজাতভ সুফি ধারার অনুসারী। তাদের ধর্মীয় নেতা সাইদ আফানদি চিরকাভিক ২০১২ সালে একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারীর আক্রমণে নিহত হন। লাখ লাখ মানুষ ওই সুফি ধারার অনুসরণ করে।

আইনা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়ায় সেখানকার মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উদ্দিপনা তৈরি হয়েছে।তার দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেছেন অনেকে।

তবে অনেকে বলছেন, নির্বাচনে যাওয়া তার জন্য উচিত হবে না।

উল্লেখ্য, পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির আদালত। গত শনিবার এই বিষয়ে আদালত চূড়ান্ত রায় দেয়।

সূত্র: আল জাজিরা

[ডাউনলোড করুন মুসলিমদের জন্য অত্যন্ত উপকারী একটি অ্যাপ- ইসলামী যিন্দেগী]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ