বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মুসলিমরা ‘ইসলাম’ মেনে চলে ‘মোদী’কে নয় : ল বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মাহরাম’ অর্থাৎ পুরুষ অভিভাবক ছাড়াই মুসলিম মহিলারা হজে যেতে পারবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের এই ঘোষণায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে মুসলিম সংগঠনগুলির মধ্যে।

তিন তালাক লোকসভায় পাশ হওয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়ার পর এবার এ নিয়েও অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড (এআইএমপিএলবি) প্রবল আপত্তি জানাল। সংগঠনের সচিব মাওলানা আবদুল হামিদ আজহারি মুসলিম সমাজ প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে না বলে জানিয়েছেন।

তিনি বলেন, এটা ধর্মীয় বিষয়, আইন করে সংসদে পাশ করানোর ব্যাপার নয়। তাঁর দাবি, ৯৯ শতাংশ মুসলিমই তাদের ধর্মীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলেন, প্রধানমন্ত্রী মোদী বা আর কারও কথা শুনে নয়।

আজহারির ব্যাখ্যা, কোনও মহিলা হজ বা অন্য কোথাও, একজন পুরুষ অভিভাবক ছাড়া তিনদিনের বেশি বা ৭৮ মাইলের অতিরিক্ত পথ যেতে পারেন না। কোনও মহিলার পুরুষ অভিভাবক না থাকলে, কোনও পুরুষকে অভিভাবক হিসাবে হজে সঙ্গে করে নিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য না থাকলে তাঁকে হজ যাত্রার দায় থেকে রেহাই দেওয়া হয়।

গতকাল দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত ৩৯-তম মন কি বাত ভাষণে প্রধানমন্ত্রী হজযাত্রী বাছাইয়ের লটারি প্রক্রিয়া থেকে পুরুষ অভিভাবক ছাড়া হজে যেতে ইচ্ছুক মহিলা তীর্থযাত্রীদের বাদ দেওয়ার কথা বলেন।

কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, এবার ৪৫-এর বেশি বয়সী মুসলিম মহিলাদের অন্তত চারজনের একটি দলকে হজযাত্রায় অনুমতি দেওয়া হবে।

মাহরাম-এর অর্থ হল, এমন একজন পুরুষ যিনি মুসলিম মহিলার বাবা, ভাই যাঁকে তিনি বিয়ে করতে পারবেন না। এখনও পর্যন্ত চালু নিয়ম হল, হজে যেতে হলে মুসলিম মহিলাদের স্বামী বা মেহরমদের সঙ্গে নিতে হয়।

এদিকে নারী অধিকার আন্দোলনের কর্মী সুধা রামলিঙ্গম প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েও এটা চলতি নিয়মে কোনও বদল নয় বলে দাবি করেন। তিনি বলেন, এতে নতুন কিছুই নেই। সৌদি আরবই বলে দিয়েছে, ৪৫-এর বেশি বয়সের মহিলারা পুরুষ সঙ্গী ছাড়াই আসতে পারেন, তবে দলবেঁধে আসতে হবে, সঙ্গে থাকতে হবে তাঁর পুরুষ অভিভাবকের লিখিত অনুমতিপত্র।

দিন কয়েক আগে লোকসভায় তিল তালাক বাতিলের বিল পাস হওয়ার পর এআইএমপিএলবি তার নানা ধারার ব্যাপারে আপত্তি তুলে জানিয়ে দিয়েছে, বিলটি সংশোধন করে আরও ভাল বা বাতিল করতে তারা গণতান্ত্রিক পথে এগোবে।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ