বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দেশ আজ ভালো নেই, এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে: বি-চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের মানুষ আজ ভাল নেই। দেশে খুন, রাহাজানী, দুর্নীতি ও লুটপাটে ভরে গেছে। ৪-৫ বছরের মেয়ে শিশু ধর্ষনের শিকার হচ্ছে। যা পৃথিবীর অন্য কোন দেশে হয় না।

তিনি বলেন, সরকার গুম খুন করে বিরোধী মতকে ও বিরোধী দলকে দমন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। এ অবস্থার পরিবর্তন করতে হবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বর্তমান সরকারকে পরিবর্তন করতে হবে,

বি চৌধুরী বলেন, দেশের মানুষ আতংকের মধ্যে বসবাস করছে। মানুষ এর পরিবর্তন চায়। আমরা যে মতের মানুষই হই না কেন। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এক সঙ্গে পথ চলতে হবে। আর একত্রে চলতে পারলে আগামী নির্বাচনে আপনারা দেখাতে পারবেন বাংলাদেশের মানুষ কি চায়?

রোবার কৃষক শ্রমিক জনতা লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা কর্তৃক স্থানীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাসমত আলী, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী প্রমুখ বক্তব্য রাখেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ