বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কারওয়ান বাজার বস্তিতে আগুন, পুড়লো একশো ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কারওয়ান বাজার রেললাইন বস্তিতে আগুন লেগে প্রায় ১০০ ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার করার সময় অসতর্কতাবশত আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার দুপুর ১২টার পর সেখানে আগুন লাগে এবং প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সাহায্য করে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন। প্রাথমিকভাবে তিনি প্রায় ১০০ ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার কথা জানান।

বস্তিতে থাকা লোকজনের বেশির ভাগই কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করে বলে জানান স্থানীয় লোকজন। সেখানে বেশ কিছু ফ্রিজ ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ