বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

শিল্পমন্ত্রীর গাড়ি বহরের চাপায় প্রাণ গেলো মোটর সাইকেল আরোহীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর গাড়ি বহরের চাপায় এক ব্যক্তির নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবুল বাশার মল্লিক (৩৫)।

নিবার (৩০ ডিসেম্বর) বিকালে ঝালকাঠির পেট্রোল পাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি থেকে মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছিলেন আবুল বাশার। এসময় ঝালকাঠি পেট্রোল পাম্প মোড় অতিক্রমকালে পেছন থেকে আসা শিল্পমন্ত্রীর বহরে থাকা তার একান্ত সহকারী মোস্তাক আহমেদের ব্যক্তিগত মাইক্রোবাস তাকে চাপা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল  কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিল্পমন্ত্রীর বহরের গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহত আবুল বাশার মল্লিক  পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। তিনি বরিশাল বেঙ্গল বিস্কুট কোম্পানিতে কর্মরত ছিলেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ