বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকবে বাহরাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে সহায়তার কথা জানিয়েছে বাহরাইন। দেশটি এ ইস্যুতে বাংলাদেশের প্রশংসাও করেছেন।

গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর বাহরাইনে সফর করেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।  তিনি বাহরাইনের অর্থমন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মদ আলী খলীফা এবং বাহরাইনের শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি খালেদ এ. আলমোইয়াদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাহরাইনের অর্থমন্ত্রী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান এবং বলেন, বাংলাদেশ সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে সাফল্য অর্জন করতে পেরেছে।

বাহরাইনের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান, মিশনের উপ-প্রধান মেহেদী হাসান, বাহরাইনের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আরিফ সালেহ খামিজ, বৈদেশিক অর্থনৈতিক বিভাগের পরিচালক সামি মোহাম্মদ আলী হুমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথমে হিন্দু রোহিঙ্গাদের কেন ফেরত নিচ্ছে মিয়ানমার?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ