বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বছরের শেষ দিনে কোণঠাসা মোদী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় হামলায় চার সিআরপিএফ জওয়ানের মৃ্ত্যুর ঘটনায় কেন্দ্রের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতির ব্যর্থতার জন্যই এই হামলা হয়েছে।

এদিন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব জানান, একের পর এক হামলা হয়ে চলেছে। এর থেকে স্পষ্ট যে, রাষ্ট্র-বিরোধী শক্তি ভারতকে ভয় পায় না।

তাঁর অভিযোগ, নির্বাচনের সময় মোদী বলেছেন যে, ভারত শক্তিশালী রাষ্ট্র। অথচ, পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘনের ফলে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

সুস্মিতা বলেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতির ব্যর্থতার ইঙ্গিত। তাঁর দাবি, কংগ্রেস চায় ভারতের অভ্যন্তরীণ ও বহিরাগত শত্রুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক সরকার। দেশের নিরাপত্তা ও সুরক্ষার ইস্যুতে কংগ্রেস প্রধানমন্ত্রীকে সমর্থন করবে।

প্রসঙ্গত, রবিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুলওায়ামা জেলার অনন্তপোরায় সিআরপিএফ-এর ১৮৫ ব্যাটালিয়নের ছাউনিতে অতর্কিতে হামলা চালায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি। এই হামলায় নিহত হন চার জওয়ান। পাল্টা গুলিতে নিহত হয় ২ হামলাকারীও। মিডিয়া বলছে, হামলার দায় স্বীকার করেছে জয়েশ-ই-মহম্মদ।

এবিপিি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ