বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বি-বাড়িয়ায় আমরা ৩দিন পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছিলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, বিএনপি করে আগুন রাজনীতি। আর আওয়ামীলীগ করে উন্নয়নের রাজনীতি।

টঙ্গী বিশ্ব ইজতেমা চলাকালে বিএনপি হরতাল দিয়েছিলো আর আমরা ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনের জন্য রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছিলাম।

গতকাল শুক্রবার সদর উপজেলা তালশহর পূর্ব ইউনিয়নে তেলীনগর উচ্চ বিদ্যালয় উদ্বোধন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুত দেয়, জানুয়ারি এক তারিখে বই দেয়। অপরদিকে বিএনপি হরতাল ডেকে আগুন সন্ত্রাস চালিয়ে জানুয়ারির এক তারিখে বিনামূল্যে বই বিতরণ উৎসব বন্ধ করে দিতে চায়।

উবায়দুল মোক্তাদির বলেন, তাদের সরকারের আমলের কমিউনিটি ক্লিনিক বেগম জিয়া বন্ধ করে দিয়েছিল। তারা পুনরায় চালু করেছে । বিএনপি জামাত সরকার সমস্ত উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছিল ।

তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস থাকার সময়ে যতো উন্নয়ন মূলক কাজের অনুমতি এনেছিলাম, শ্রদ্ধা রেখেই বলছি বিএনপি নেতা আমাদের হারুন ভাই তা বন্ধ করে দিয়েছিলেন।

তিনি আরো বলেন, আমাদের সরকার কোন উন্নয়ন মূলক বরাদ্দ বন্ধ করে দেয়নি । আমরা ইলেকশন করবো। আমরা চাই বিএনপি ইলেকশনে আসুক । তারা আসবে কি না আসবে সেটা তা তাদের ব্যাপার।

তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর ডাকে, কারো বাশিঁর ফুতে দেশ স্বাধীন হয়নি । বঙ্গবন্ধুর ভাষণ আজ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি তাজ মোঃ. ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিব উল্লা বাহার, জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশন সভাপতি মো. বাবুল মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা খানম নিশাত, জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস ।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও তেলিনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল সালাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাজারী।

বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্ভোধন করে উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেন, আমি আশা করি এই বিদ্যাপীঠে লেখা পড়া করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, বেগম রোকেয়া, আব্দুল কুদ্দুস মাখন এর মত বড় মানুষ হবে।

তিনি তার বক্তব্যে মানুষদের শিক্ষার আলোতে আলোকিত করার জন্য গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় স্থাপনের কার্যক্রম কে স্বাগত জানান । বিদ্যালয়ে নগদ এক লক্ষ টাকা অনুদান দেওয়া প্রতিশ্রুতি দেন ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ