বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গুম, হত্যা ও অর্থ পাচারের তদন্ত হবে না; সভ্য দেশে এটা মানা যায় না : ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়ে যাচ্ছে। গুম, হত্যা, সন্ত্রাসী, ব্যাংক লুট, ঘুষসহ ধর্ষণের মহোৎসব চলছে।

অথচ এসবের কোনো তদন্ত হচ্ছে না। সংসদ সদস্যরা নাকি এসবের কিছুই জানেন না ।কোনো সভ্য দেশে এটা মেনে নেওয়া সম্ভব নয়।

গতকাল শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গণফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণফোরামের কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কানাডায় বেগম পাড়া হয়েছে। হয়তো অচিরেই ওখানে মহারানী পাড়া হবে। বিদেশের মাটিতে পাচার হওয়া টাকা দিয়ে রংমহল তৈরি হচ্ছে। কিন্তু এসবের কোনো তদন্ত হচ্ছে না। ’

ড. কামাল বলেন, ‘আজ দেশের মালিক জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। গণজাগরণের মাধ্যমে তারা অধিকার আদায় করে নেবে। ব্যাংক লুটকারীদের চিহ্নিত করে ধ্বংস করবে। ’

তিনি বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে নিরাপদে আবার ফেরা যাবে কি-না তার নিশ্চয়তা নেই। এ জন্যই কি যুদ্ধ করে রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছিলাম?’। ‘সংবিধানে ৪টি মূলনীতির মধ্যে এক নম্বরে গণতন্ত্র। অথচ দেশে এখন গণতন্ত্র নেই।

তিনি বলেন, বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য হওয়ার নজির পৃথিবীর কোনো দেশে নেই। এটা গণতন্ত্র হতে পারে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নেতা সেলিম আকবর, জানে আলম, অ্যাডভোকেট আবদুল আজিজ প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ