সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

আখেরাতের সফরের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন : আল্লামা নাসিম বারাবাংকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
ইসলাহি ইজতেমা থেকে

দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসিম বারাবাংকি বলেন, আখেরাতের সফর খুব দীর্ঘ এবং কঠিন। আমরা দুনিয়ার সফরের জন্য কত প্রস্তুতিই না নিয়ে থাকি। কিন্তু সে অনুযায়ী আখেরাতের সফরের জন্য আমরা প্রস্তুত নিচ্ছি না। বরং আখেরাতের সফরের জন্য প্রস্তুতি গ্রহণের পরিবর্তে , ওই সফরের কথা ভুলেই গেছি।

আফতাবনগর মাদরাসার ৩ দিনব্যাপী ইসলাহি ইজতেমার ২য় দিনের মাগরিবের পরের বয়ানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দুনিয়ায় নিজের ইচ্ছায় আসিনি এবং নিজের ইচ্ছায় যেতেও পারি না। সুতরাং আসা এবং যাওয়ার মাঝখানের সময়টা কেন নিজের ইচ্ছায় চলছি? আমাদেরকে যিনি দুনিয়ায় পাঠিয়েছেন এবং যার আদেশে দুনিয়া থেকে আমাদের প্রত্যাবর্তন হয়, আমাদের পার্থিব জীবনের চলাবলা তো তার বিধান অনুযায়ীই হওয়া দরকার। যদি আমাদের চলাবলা তার বিধান অনুযায়ী না হয়, তাহলে কী জবাব দিবো? যখন তার পক্ষ থেকে আমাদেরকে কবরে জিজ্ঞাসা করা হবে।

তিনি আরও বলেন, দুনিয়ার এ জীবনে দুনিয়ার জন্য ততটুকুই ব্যস্ত হওয়া দরকার, যতটুকু দীর্ঘ দুনিয়ার জীবন। আর দুনিয়ার জীবনে আখেরাতের জন্য ততটুকুই ব্যস্ত হওয়া দরকার যতটা দীর্ঘ আখেরাতের জীবন।
সুতরাং অফুরন্ত ওই জীবনের জন্য বুদ্ধিমানের কাজ হবে এখন থেকেই প্রস্তুত নেওয়া। প্রিয়ভাই, আখেরাতের সফরের জন্য এখন থেকেই প্রস্তুত নিন।

উল্লেখ্য, আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের লক্ষ্যে আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসা প্রাঙ্গনে গতকাল থেকে চলছে ৩ দিনব্যাপী ইসলাহি ইজতেমা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ