সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্মহীন শিক্ষাব্যবস্থা নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে: আল্লামা আহমাদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমাদ শফী বলেছেন, বাংলাদেশে মুসলমানদের ধর্মবিশ্বাস, মূল্যবোধ এবং নীতি-নৈতিকতাকে মুছে ফেলার লক্ষ্যই কুরআনের শিক্ষা থেকে মুসলিম সন্তানদের দূরে রাখার চক্রান্ত করা হচ্ছে।

শিক্ষানীতি ধর্মহীন করা হচ্ছে। ফরজ আমল জিহাদকে পাঠ্যবই থেকে বাদ দিয়ে উপনৈবেশিক সনাতনী আচার, অর্চনা, উৎসব ও উদযাপনকে সংস্কৃতি চর্চার নামে পাঠ্যবইয়ে স্থান দেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীরা নাস্তিকতার পথে হাঁটছে। এমন চক্রান্ত কখনো বরদাশত করা হবে না।

হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩দিনব্যাপি তাফসীর মাহফিলের সমাপনী দিবস (২৯ডিসেম্বর) শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজত আমীর আল্লামা শাহ আহমাদ শফী আরো বলেন, কুরআনি শিক্ষা বাদ দিয়ে ধর্মহীন, নৈতিকতাহীন শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমন সকল ঘৃণিত অপকর্মের কেন্দ্রে পরিণত হয়েছে যা বলার ভাষা আমাদের নেই। দেশে ঘুষ ও দুর্নীতির যে সয়লাব চলছে তা সম্প্রতি শিক্ষামন্ত্রীর বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

৩দিনব্যাপি তাফসীর মাহফিলের সমাপনী দিবস আরো বয়ান করেন, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী, মাওলানা আব্দুল বাসেত খান, মুফতী সোলায়মান, মুফতী রাশেদ, মুফতী আবু সাঈদ, মাওলানা শেখ আহমদ, মাওলানা ইসমাঈল খান মেখলী প্রমুখ।

এসএস/