বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

টাঙ্গাইলে জেলা বিএনপি কার্যালয় নিজেরাই ভাঙচুর করলেন কর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। আর কাজটি করেছেন বিএনপির কর্মীরাই। তবে তারা পদবঞ্চিত কর্মী বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার বেলা ১২টায় জেলা বিএনপির কর্মী সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমানের আগমনকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।

জেলা বিএনপির কমিটি কমিটি গঠনের পর থেকেই পদাধিকারী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এরই মাঝে নবগঠিত কমিটি কর্মী সম্মেলনের উদ্যোগ গ্রহণ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আরো উত্তেজনা বৃদ্ধি পায়।

এ নিয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পক্ষকেই শহরে কর্মী সম্মেলন করার অনুমতি দেয়নি। পরে জেলা বিএনপির মূল কমিটি পৌর এলাকার কাগমারী বালুচরা নামক স্থানে কর্মী সমাবেশের আয়োজন করে।

কর্মী সম্মেলনের সংবাদ ছড়িয়ে পড়লে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত ওই বিদ্রোহী কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়।

এ সংবাদ পেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি নামধারী আওয়ামীলীগের এজেন্টরা এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।

অপর দিকে বিএনপির সমাবেশে চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ্ আমান বলেছেন, বেগম খালেদা জিয়াকে যদি সাজা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সারা দেশে আগুন জ্বলবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ