বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নবী-রাসূলদের (সা.) নিয়ে চলচ্চিত্র নির্মাণ তাদের অবমাননার শামিল: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

নবী-রাসূলদের জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন তারই অংশবিশেষ। বাংলাদেশের বিভিন্ন টিভি
চ্যানেলে ইউসুফ আ. মূসা আ. ও  দাউদ আ. কে নিয়ে নির্মিত চলচ্চিত্রের বাংলা ডাবিং প্রচারিত হচ্ছে। যা খুবই নিন্দনীয় এবং পরিত্যজ্য।

বাংলাদেশ খেলাফত আন্দোলন পল্টন থানা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব চলচ্চিত্রে তাঁদের জীবনের ঘটনাগুলোকে বিকৃত করে উপস্থাপন করার অপপ্রয়াস সুস্পষ্ট। ধর্মের ব্যাপারে মানুষের মনে বিরুপ ধারণা তৈরি হীন মানসেই পরিকল্পিত ভাবে এসব করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানান।

পল্টন থানা আহবায়ক মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর প্রচার সম্পাদক মুফাসসির হোসেন এবং সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা জাফর আহমাদ ও পল্টন থানা নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ