বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঢাকায় ১৮তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২৬ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হবে।

বিশ্বের সমসাময়িক শ্রেষ্ঠকারীদের নিয়ে আয়োজন করা হবে এবারের আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২০১৮। অন্যান্য বছরের ন্যায় দুপুর ৩ টা থেকে এ সম্মেলন শুরু হবে।

১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি শায়খুল ক্বুররা ক্বারী মুহাম্মাদ ইউসুফ।

উল্লেখ্য যে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সহ মিসর, ইরান, সিরিয়া, আলজেরিয়া, ভারত, ফিলিস্তিন ও ব্রনাই এর শীর্ষস্থানীয় কারীগণ এতে অংশ গ্রহণ করবেন।

বিশেষ করে এ কেরাত সম্মেলনে আন্তর্জাতিক কারীদের পাশাপাশি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সহসভাপতি, মা’হাদুল কেরাত বাংলাদেশের পরিচালক শাইখ কারী আহমাদ বিন ইউসুফসহ দেশবরেণ্য কারীগণ কেরাত পরিবেশন করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ