বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানী ঢাকার আওয়ামী লীগ নেতা মিনহাজুল আবেদিনকে গ্রেফতার করা হয়েছে। আটক মিনহাজ  ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক।

একই দিন ভিন্ন অভিযানে আরও ১৪জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকেলে ভাষানটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাষানটেক থানার পুলিশ বলে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পিআরপি স্কুলের পেছনের মাদকের স্পটে অভিযান চালিয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ছাব্বির আহম্মদের নেতৃত্বে পুলিশের একাধিক দল ১৪ জনকে আটক করে।

প্রায় একই সময় ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের বাসা থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা মিনহাজুল আবদিনকে গ্রেফতার করে।

রাতে ভাষানটেক থানার ওসি মীর ছাব্বির আহম্মদ স্বেচ্ছাসেবক লীগের নেতা মিনহাজুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিনহাজুল আবদিন মাদক ব্যবসা নিয়ন্ত্রণও করেন এবং নিজেও মাদক সেবন করেন। তাঁর বিরুদ্ধে ভাষানটেক থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে। এ ছাড়া পিআরপি স্কুলের আশপাশ থেকে অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ