বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

১০ ইসলামি দলসহ অর্ধশতাধিক দলের ইসির নতুন নিবন্ধন ফরম সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন নিবন্ধনের আহবানে ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশিন (ইসি)।

কমিশন বলছে, ইতিমধ্যে নতুন অর্ধশতাধিক দল নিবন্ধনের জন্য ফরম নিয়েছে।

এখন যথা নিয়ম অনুসারে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের নিবন্ধন দেয়া হবে।

কোন নাম সর্বস্ব রাজনৈতিক দলকে এবার নিবন্ধন দেয়া হবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইচ্ছুকদের কাছ থেকে আবেদন চেয়ে গত ৩০ অক্টোবর ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আগ্রহী দলগুলোর আবেদন জমা দেয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর।

ইতিমধ্যে অর্ধশতাধিক নতুন দল আবেদনের জন্য ইসি থেকে ফরম সংগ্রহ করেছে।

ফরম সংগ্রহ করা দলগুলো হলো- বাংলাদেশ কংগ্রেস, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, তৃণমূল বাংলাদেশ, বাংলাদেশ জনতা পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস, তৃণমূল বাংলাদেশ, ডেমোক্রেটিক পার্টি, ভাসানী ন্যাপ, মৌলিক বাংলাদেশ, বাংলাদেশ বেকার সমাজ, জাতীয় পার্টি, জাগো বাহে, বাংলাদেশ সত্য ব্রত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট সেন্ট পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাংলাদেশ সাধারণ পার্টি, বাংলাদেশ মানবতা দল, বাংলাদেশ রেড রেস্টার পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি, নাগরিক ঐক্য, স্বদেশ পার্টি, বাংলাদেশ গণমুক্তি পার্টি, কংগ্রেস বাংলাদেশ, বাংলাদেশ শ্রমজীবী মুক্তি আন্দোলন, তৃণমূল জনতা পার্টি, থার্ড পার্টি, বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ সত্য সংগ্রামী ভোটার পার্টি ডেমোক্রেটিক অ্যালায়েন্স, বিশা পার্টি, লেবারেল পার্টি, এমডিপি, বাংলাদেশ নিউ সংসদ লীগ, বাংলাদেশ গণতান্ত্রিক দল-বিডিপি, বিজিডিপি, কেএসপি, কৃষক প্রজা পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, তৃণমূল ন্যাশনাল পার্টি। বাংলাদেশ জনতা পার্টি এবং সোনার বাংলা উন্নয়ন লীগ ইতিমধ্যে নিবন্ধনের জন্য আবেদনও জমা দিয়েছে।

এর মধ্যে ইসলামি দলগুলো হলো, বাংলাদেশ ইসলামিক পার্টি, শরিয়াহ আন্দোলন বাংলাদেশ,  বাংলাদেশ জামে ইসলাম পার্টি, খেদমত পার্টি, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি, বাংলাদেশ ইসলামিক গাজী; জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি; বাংলাদেশ জালালী পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি।

নতুন নিবন্ধনের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তিনটির মধ্যে একটি শর্ত পূরণ হলেই তারা নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হয়।

শর্তগুলো হলো ১. দেশ স্বাধীন হওয়ার পর যে কোনো জাতীয় নির্বাচনের আগ্রহী দলটির যদি অন্তত একজন সংসদ সদস্য থাকেন।

২. যে কোনো একটি নির্বাচনে দলের প্রার্থী অংশ নেয়া আসনগুলোয় মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ পায়।

৩. দলটির যদি একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকে।

ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী আবেদন যাচাই-বাছাই, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে মার্চের মধ্যে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করার কথা রয়েছে যাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারাও অংশ নিতে পারে।

এর আগে দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী নতুন ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছিল। এর মধ্যে ৪১টিই দলই নির্বাচন কমিশনের কাছে নিজেদের ‘যোগ্যতার’ প্রমাণ দিতে ব্যর্থ হয়। মাত্র দুটি দল শর্ত অনুযায়ী মাঠপর্যায়ে কার্যালয় ও কমিটি থাকার তথ্য দিয়েছিল।

এরপর তাদের নিবন্ধন দেয় কমিশন। দল দুটি হলো-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর এ পর্যন্ত ৪২টি দল নিবন্ধিত হয়েছে। এর মধ্যে স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারা এবং সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়ায় ২০০৯ সালে ফ্রিডম পার্টি নিবন্ধন বাতিল করে ইসি। আর আদালতের আদেশে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ