মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের নেতাদের প্রতি এক নগণ্য কর্মীর খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর
শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী

শ্রদ্ধেয় নেতৃ মহোদয়গণ!
সালাম জানবেন এই অধমের। আজ খুব ভারাক্রান্ত ও ব্যথিত হৃদয় নিয়ে কিছু কথা বলছি। শেষ অব্দি পড়ার মতো সময় যেন আপনাদের হয় এই কামনা করেই শুরু করছি। সময়ের কথাটা এজন্যই বলে নিচ্ছি যে, আপনারা নেতৃত্বের আসনে থেকে কতো কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আমার মতো একজন কর্মীর দু’চারটি লাইন পড়ার মতো সময় না হওয়াটাই স্বাভাবিক।

প্রিয় নেতা!
আমার বিশ্বাস, আপনারা হচ্ছেন ছাত্র রাজনীতির কর্ণধার, ছাত্রজনতার মুখপাত্র। আপনাদের সবসময় চিন্তা থাকে, কিভাবে ছাত্রদের সার্বিক কল্যাণে ভূমিকা রাখা যায়, কিভাবে ছাত্রদের উন্নতি সাধন করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে ছাত্রদের উন্নতির দিকগুলো নিয়ে আপনারা কতোটা ভাবেন তা আজ প্রশ্নবিদ্ধ।

হে রাজপথের সিংহপুরুষগণ!
আপনারা বাইতুল মুকাদ্দাসকে ইজরাইলের রাজধানী ঘোষণা করা নিয়ে রাজপথ কাঁপাতে পারেন। রুশ বিপ্লব নিয়ে গোলটেবিল বৈঠক করার মতো সময় বের করতে পারেন। রোহিঙ্গাদের সেবায় ঝাঁপিয়ে পড়তে পারেন, দিবস পালনের জন্য হাজারো সময় বের করতে পারেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনে নিজ দলীয় প্রার্থীর প্রচারণায় জান-মাল দিয়ে দিতে পারেন, আপনাদেও প্রশিক্ষণের জন্য অজস্র সময় ও অর্থ খরচ করতে পারেন, পারেন বিভিন্ন ইস্যুতে আমাদের রক্তে ক্রোধের আগুন জ্বালাতে।

কিন্তু আপনাদের একটা মিনিট সময় হয় না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা কী ধরণের সমস্যায় পড়ে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে তা নিয়ে ভাবতে! এসএসসি, এইচএসসি ফরমপূরণের নামে সরকার নির্ধারিত ফি না মেনে বিভিন্ন কলেজগুলোতে যখন চলে রমরমা শিক্ষা বাণিজ্য তখন আপনাদের এ নিয়ে কোন মাথাব্যথা দেখা যায় না।  এ নিয়ে আপনাদের কোন কর্মসূচির দেখা মিলে না। অথচ এই বাণিজ্যের শিকার হয়ে কতো পরিবারকে যে রাতের ঘুম নষ্ট করতে হয়. সন্তানের ফরমপূরণের জন্য তা একজন অভিভাবকই জানেন।

হে ছাত্রসমাজের হিতাকাঙ্ক্ষীগণ!
দুঃখ ভারাক্রান্ত হৃদয়েই বলছি, গত কিছুদিন আগে কোন এক ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে ঠিক এই বিষয়টি অবগত করেছিলাম এই আশায় যে, তারা যেন শুধু তাদের পরিচিত মিডিয়ায় আমাদের আন্দোলনের খবরটি পৌঁছাতে সহায়তা করেন।

জানতাম না, এ নিয়ে একটা বিবৃতি পর্যন্à