সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

চট্টগ্রামে একই বাড়িতে চার নারী ধর্ষণের ঘটনায় ‍পুলিশের ব্যর্থতা স্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে একই পরিবারের চার নারী ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করেছে পুলিশ।

দুপুরে নগর পুলিশের কর্ণফুলী থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ব্যর্থতা স্বীকার করেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী।

হাযারী বলেন, ঘটনাটি যে রাতে ঘটে এরপর ওই ঘটনায় মামলা গ্রহণ এবং পুলিশের দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে আংশিক ব্যর্থতা ছিল। এটা অস্বীকার করার উপায় নেই। স্পর্শকাতর বিষয় হিসেবে এই ঘটনাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল।

উপকমিশনার আরো বলেন, এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশ কমিশনার মহোদয়কে জানানো হবে। পুলিশ কমিশনার পরবর্তী ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলী থানা এলাকায় একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে ডাকাতরা একই পরিবারের তিন পুত্রবধূ ও এক কন্যাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এই ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করতে গড়িমসি করে। পরবর্তীতে স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে পুলিশ এক সপ্তাহ পর মামলা গ্রহণ করে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ