শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

পাকিস্তান সীমান্তে ৪ ভারতীয় সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের এক কর্মকর্তাসহ চার সেনা নিহত হয়েছে।

গতকাল শনিবার সকালে ভারত-পাকিস্তান সীমান্ত রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে গোলাগুলি শুরু করে। সীমান্তের প্রায় ৪০০ মিটার এলাকাজুড়ে অবস্থান করছে সেনারা। আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লংঘনের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪টিতে। গত বছর এই সংখ্যা ছিল ৪৪৯।

এদিকে, জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক শেষ পাল ভাইদ জানিয়েছেন, পাকিস্তানি সেনা ও গেরিলারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, গতকাল দুপুর ১২ টা ১৫ মিনিটে কেরি সেক্টরের টোপা বারাত গালায় সীমান্তরেখা বরাবর ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী। সেই গুলিতে মেজর মোহারকার প্রফুল্ল, ল্যান্স নায়েক গুরমাইল সিং, ল্যান্স নায়েক কুলদ্বীপ সিং ও সিপাহি পাগাত সিং নিহত হয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ