হুমায়ুন আইয়ুব
সম্পাদক
দিল্লি তাবলিগ মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভীর আপত্তিকর মতামত বিষয়ে সংশয় সন্দেহ এবং জটিলতা দূর করতে দারুল উলুম দেওবন্দের মতামত নেয়া এবং ইজতেমায় ভারতের মুরব্বিদের অংশগ্রহণের বিষয়ে পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি রোববার নিজামুদ্দীনে রওনা করছেন।
কাকরাইল সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে, আগামী কাল সকাল ১০.১৫ মিনিটে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লির উদ্দেশে রওনা করবেন।
প্রতিনিধি দলের সদস্য রাজধানীর মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজল হক আওয়ার ইসলামকে জানান, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী উলামায়ে কেরাম এবং কাকরাইলের শুরার সমন্বিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুটি বিষয়কে সামনে রেখে আমরা নিজামুদ্দীন যাচ্ছি।
সিদ্ধান্তগুলো হলো, ১. মাওলানা সাদের রুজানামা বিষয়ে দারুল উলুম দেওবন্দের ষ্পষ্ট মতামত জানা। আমরা নিজামুদ্দীন হয়ে দেওবন্দের শীর্ষ উলামা ও মুরব্বিদের সঙ্গে সাক্ষাৎ করবো। মাওলানা সাদের বিষয়ে দারুল উলুম দেওবন্দের মুতমাইন বা সন্তোষজনক কিনা তা সরাসরি সাক্ষাতের মাধ্যমে নিশ্চিত হবো।
প্রথমটি নিশ্চিত হয়ে দ্বিতীয় কাজটি শুরু হবে। আর সেটি হলো, আগামী জানুয়ারিতে টঙ্গীর বিশ্ব ইজতেমায় দিল্লির শীর্ষ সব মুরব্বিকে উপস্থিত করার চেষ্টা করা। মাওলানা সাদ, মাওলানা আহমদ লাট ও ইবরাহিম দেওলাসহ শীর্ষ মুরব্বিদের অংশ গ্রহণের পরিবেশ তৈরির চেষ্টা করবো।
এদিকে সফরের প্রতিনিধি দলের সদস্য, কাকরাইলের শুরার মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম আওয়ার ইসলামকে জানিয়েছেন, দারুল উলুম দেওবন্দের অবস্থান এবং মাওলানা সাদ ও অন্যান্য মুরব্বিকে বিশ্ব ইজতেমায় আসার দাওয়াত নিয়ে আমরা ভারতে যাচ্ছি।
প্রথমে নিজামুদ্দীন পৌঁছে মাওলানা সাদ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবো। দারুল উলুম দেওবন্দে পৌঁছে সেখানকার মতামত লিখিত নেয়ার চেষ্টা করবো এবং প্রতিনিধিরা গুজরাট পৌঁছে মাওলানা আহমদ লাট ও মাওলানা ইবরাহিম দেওলার সঙ্গে সাক্ষাৎ করবো।
প্রতিনিধি দলে রয়েছেন, কাকরাইলের শুরার মুরব্বি মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসি