বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘মসজিদ ভেঙ্গে দোকান করার ষড়যন্ত্র সহ্য করা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিরপুর ১- এ মেঘনা ভবন মার্কেটে রাজউক অনুমোদিত মেঘনা ভবন জামে মসজিদ ভেঙ্গে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থানেস্বষী মহল দোকান করার ষড়যন্ত্র ও চক্রান্ত মেনে নেয়া হবেনা। বাংলার ৯২ ভাগ মুসলমানরা তা সহ্য করবে না। মসজিদটি মালিক কর্তিপক্ষ ও রাজউক কর্তৃক অনুমোদিত যা ভবন নির্মাণের সময় প্ল্যান অনুযায়ী করা হয়েছে। সেখানে মসজিদ প্রতিষ্ঠা হয়ে রীতিমত নামাজও আদায় করা হতো। এখন এসে কতিপয় অসাধু দৃস্কৃতিকারীর লালসার শিকারে পরিণত হয়েছে মসজিদের এই স্থানটি।

আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ
হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ গনমাধ্যমকে দেওয়া বিবৃতিতে একথা বলেন।

বিবৃতিতে বলা হয়,  বানিজ্যিকভাবে মুল্যবান হওয়ায় তাদের লোভ হলো মসজিদের জায়গা দখল করে দোকান করে ভাড়া দেয়া। সেই অনুযায়ী তারা প্রতিষ্ঠিত এই মসজিদকে ভেঙ্গে দোকান করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এই আস্ফালন বরদাশত করা হবে না। ইসলামী শরীয়া অনুযায়ী একবার মসজিদ হিসেবে নামাজ আদায় করার পর এখানে কোন কিছু করার এখতিয়ার কারো নেই। কাজে মসজিদ বন্ধ করা বা ভাঙ্গার চেষ্টা প্রতিহত করা হবে।

বিবৃতিতে আরও উল্লেখ বলেন, মসজি ভাঙ্গার ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত অচিরেই জড়িতদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় তাওহীদি জনতা ফুঁসে উঠলে চক্রান্তকারী নাস্তিক্যবাদী গোষ্ঠীর আখের রক্ষা হবে না।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর একদল দুষ্কৃতিকারী ও স্বার্থানেস্বষী মহল দুপুর ২টার দিকে মসজিদটিতে জোরপূর্বক প্রবেশ করে মসজিদের মেহরাবসহ জানালা দরজা ভেঙ্গে চুরমার করে দেয়।

এর প্রতিবাদে মেঘনা ভবনের সামনে শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষুব্ধ মিরপুরবাসী মসজিদটিকে রক্ষা করার জন্য মাল্টিপ্লান লিঃ কোম্পানীর সামনে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ