বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মন্দিরে ঘুরলেও কেন মসজিদ বা দরগায় যাচ্ছেন না রাহুল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাট সফর শুরু করেছেন রাহুল গান্ধী। নির্বাচনী প্রচারের সময় গুজরাটের একাধিক মন্দিরে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি। তখন তার ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিল বিজেপি।

এবার এআইএমআইএম-এর সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি প্রশ্ন তুললেন, কেন মসজিদ বা দরগায় যাচ্ছেন না রাহুল?

ওয়াইসির বলেন, একটা মসজিদ বা দরগায় গিয়েছেন রাহুল? নির্বাচনী প্রচারে একজন মুসলিম নেতার সঙ্গে ছবিও তোলেননি তিনি।

https://twitter.com/ANI/status/944477904322174976

তিনি আরও বলেন, দু'টি জাতীয় দলের কাছেই মুসলিমদের ভোটের কোনও দাম নেই। এভাবে ওরা নির্বাচন জিততে পারে। তবে তাতে দুর্বল হবে গণতন্ত্র। রাজনৈতিকভাবে মুসলিমদের কোণঠাসা করার প্রয়াস সঠিক হতে পারে না।

প্রসঙ্গত, গুজরাটে ভোটপ্রচারে গিয়ে ২৭টি মন্দিরে ঘুরেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, মোদির রাজ্যে 'নরম হিন্দুত্বে'র কৌশল নিয়েছিল হাইকম্যান্ড। সে জন্যই রাহুলের মুখে একবারও গোধরা প্রসঙ্গ আসেনি। এমনকি রাহুল গান্ধী পৈতেধারী হিন্দু বলেও দাবি করেছিল কংগ্রেস।

সূত্র: জিনিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ