বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সাহেরা বেগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাহেরা বেগম (৭০)। কুয়াশার কারণে অ্যাম্বুলেন্স খাদে পড়ে গেলে সেখানেই তিনি মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেরা বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোখছেদ মোল্লার স্ত্রী।

শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ঢাকা থেকে শিবচরের দিকে আসছিল।

সকালে ঢাকা-খুলনা মহাসড়কে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা সাহেরা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া অ্যাম্বুলেন্সে চালকসহ আরও সাত আরোহী আহত হন।

ওসি জানান, আহতদের উদ্ধার করে শিবচর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ