শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

উসমানী খেলাফত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় আমিরাতের রাষ্ট্রদূতকে সমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উসমানী খেলাফত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তুরস্কে নিয়োজিত আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের প্রতি সমন জারি করা হয়েছে।

জানা যায়, ভারপ্রাপ্ত আমিরাতি রাষ্ট্রদূত হাওলা আলি আল-শামসিকে ওই সমন জারি করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার দেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের রি-টুইট করা পোস্ট সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।

টুইটারে ওই পোস্টটি ছিল মদিনায় উসমানীয় গভর্নর ফাহরেদ্দিন পাশা সম্পর্কে, যিনি ১৯১৬-১৯১৯ সাল পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেছেন। পোস্টে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে পাশা স্থানীয়দের ওপর নিপীড়ন করেছেন এবং সম্পত্তি আত্মসাৎ করেছেন।

প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মুসলিমদের পবিত্র ভূমি ও মুহাম্মদ সা. এর বাসস্থান মদিনা নগরী ছিল উসমানীয় খেলাফতের অধীনে। পরে ব্রিটিশ ও তাদের আরব মিত্রদের কাছে পরাজিত হওয়ার পর উসমানীয় খেলাফত ভেঙে পড়ে।

আমিরাতি পররাষ্ট্র মন্ত্রীর ওই পোস্টে মদিনার মাহমুদিয়া লাইব্রেরি থেকে তুর্কিরা অনেক মূল্যবান বই চুরি করে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। বলা হয়, ‘এরাই হচ্ছে এরদোয়ানের পূর্বসূরী।’

এর উত্তরে এক টুইটার বার্তায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘মুসলিমরা যখন সহিংস আক্রমণের শিকার, তখন যারা বিশ্বাসঘাতকদের সঙ্গে সখ্য গড়ে তোলে, তারা ফাহরেদ্দিন পাশাকে টার্গেট করবে- এতে আশ্চর্যের কিছু নেই।’ নিজেদের অজ্ঞতা ও অযোগ্যতা ঢাকতে কিছু আরব নেতা তুরস্কের প্রতি বৈরী বলেও উল্লেখ করেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ