বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রংপুর সিটিতে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বৃহস্পতিবার। রংপুর সিটি নির্বাচনে শুরু হয়েছে ভোট প্রদান। সকাল ৮টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

একযোগে ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। তারপর খানিক বিরতি দিয়ে শুরু হবে ভোট গণনা।

এ সিটিতে প্রথশ মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, মোট ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার নির্বাচনের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে পুলিশ ও আনসার সদস্য সাড়ে পাঁচ হাজার। বাকিরা র‍্যাব ও বিজিবি সদস্য।

ঢাকা থেকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব গোলাম ফারুকের নেতৃত্বে ২২ সদস্যের একটি টিম মাঠে থেকে সার্বিক মনিটরিং করছেন।

এ ছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ ২২ জন নির্বাহী হাকিমের (ম্যাজিস্ট্রেট) নেতৃত্বে ২২টি দল এবং ১১ জন বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) দায়িত্ব পালন করছেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম ২০৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৩৩টি। মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যার মধ্যে পুরুষ হচ্ছে এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওছার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আক্তার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়পার্টি থেকে বহিস্কৃত এইচ এম এরশাদের ছোট ভাইয়ের ছেলে হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ।

নির্বাচনকে ঘিরে রংপুরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার অপেক্ষায় প্রহর গুনছেন।

ভোট উপলক্ষে সিটি এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং রংপুরের সব সরকারি বেসরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ