বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে না নেওয়ার কারণ নাই: ঝন্টু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেয়ার পর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন,  ‘আমি তো কেবলি ভোট দিতে এলাম। এখনো কোনো কেন্দ্রে যাইনি। তারপরও বলবো, যদি সুষ্ঠুভাবে ভোট হয়, ফলাফল মেনে না নেওয়ার কোনো কারণ নাই।’

ঝন্টু আরো বলেন, ‘আমরা হারলে লাঠিও আনতে বলি নাই, রক্তের বন্যা বহাতেও বলি নাই। অনেকে বলছেন, তাঁরা হেরে গেলে রক্তের বন্যা বহাবেন। আড়াই হাতের লাঠি নাকি তৈরি হয়ে আছে!’

‘আমি জানি না, আড়াই হাত বাঁশের লাঠি তাঁরা রংপুরবাসীর জন্য কোনখানে ব্যবহার করবেন। যাদের ভোট নিয়ে নির্বাচিত হবেন, তাঁদের আড়াই হাত লাঠি দিয়ে ভয় দেখিয়ে, মেরে বা পরে মারব- এই রকম বক্তব্য দিয়ে আমার মনে হয় একটা বিভ্রান্তি সৃষ্টি করছে।’

রসকাল ৮টা থেকে একযোগে ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। তারপর খানিক বিরতি দিয়ে শুরু হবে ভোট গণনা। এবারই প্রথম এ সিটিতে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ