বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সৌদি আরবে প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিলো বেলজিয়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: সৌদি আরবে বিশ্বের প্রথম দেশ হিসেবে নারী রাষ্ট্রদূত নিয়োগ করেছে বেলজিয়াম। ডমিনিক মিনোর নামের ওই নারী রাষ্ট্রদূত আগামী বছরের শুরুতে সৌদি আরবে গিয়ে অফিস শুরু করবেন।

তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আগামী গ্রিষ্মে তিনি সৌদি আরবে যাবেন।

সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ ও ভবিষ্যত রাজা মোহাম্মদ বিন সালমান তার দেশের আধুনিকীকরণের প্রতিজ্ঞা করেছেন। সম্প্রতি তার ওই আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরবের নারীদেরকে গাড়ি, মোটর সাইকেল এবং ট্রাক চালানোর অনুমতি দেয়া হয়েছে।

তুলে নেওয়া হয়েছে সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞাও। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুত সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। ওই ঘোষণায় চরম রক্ষণশীল রাজতান্ত্রিক রাষ্ট্র সৌদি আরব একটি ঝাঁকুনি খায়।

৩৫ বছর পর আগামী বছর থেকে দেশটিতে বাণিজ্যিক ভিত্তিতে ফের সিনেমা বানানো ও প্রদর্শণ করা যাবে। ভিশন-২০৩০ শিরোনামের এক সংস্কার পরিকল্পনার আওতায় এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ২০১৫ সালে সৌদি নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দেয়ার অধিকার পান। এবং পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অনুমতি পান।

এমনকি ১৯ জন নারী প্রার্থী পৌর নির্বাচনে জয়ীও হন। এর আগে ২০১০ সালে জর্জিয়া সৌদি আরবে নারী রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার চিন্তা করেছিল। কিন্তু পরে তারা তাদের ওই পরিকল্পনা বাতিল করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ