বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কুতুববাগী পীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্কে কুতুববাগ দরবারের বার্ষিক ওরসের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার দুপুরের ইন্দিরারোড সংলগ্ন ফটকের সামনে এ মানববন্ধন করে তারা। এতে কয়েকশো মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে তারা দাবি করে, কুতুববাগী পীরকে যেনো পার্কে ওরস করতে দেয়া না হয়। তারা বলে, কোনো ব্যক্তি স্বার্থে যেনো পার্কটি ব্যবহৃত না হয়।

সাথে সাথে তারা পার্কটি সবুজায়ন ও সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনারও দাবি করেন।

এর আগে গত রোববার সিটি করপোরেশনের অনুমতি ছাড়া ওরসের তোরণ নির্মাণের চেষ্টা করলে ঢাকা উত্তর সিটি করপোরেশন তা ভেঙ্গে দেয় এবং নির্মাণ সরঞ্জাম কেড়ে নেয়।

উল্লেখ্য, গত বছর ভবিষ্যতে পার্কে ওরস না করার শর্তে ওরস করে কুতুববাগী পীর। এ সময় তারা ভবিষ্যতে অবশ্যই ঢাকার বাইরে ওরস করবে বলে লিখিত অঙ্গীকার করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ