বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি; যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আবু সালেক (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ৫৪ ধারায় ওই যুবককে গ্রেফতার করা হয়। আবু সালেক সরাইল উপজেলার ঘাগড়াদুর গ্রামের মৃত আবদুল হানিফের ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, ফেসবুকে আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনায় আবু সালেকের বিরুদ্ধে মাওলানা আতিক উল্লাহ্ নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে দুুুপুরে আবু সালেককে গ্রেফতার করা হয়।

আবু সালেককে বিকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, আল্লামা শাহ আমদ শফীর একটি ছবিতে ব্যাঙ্গাত্মক উক্তি লিখে ফেসবুকে পোস্ট করেন আবু সালেক নামের ওই যুবক। পরে বিষয়টি আলেম-ওলামাদের নজরে আসলে তাদের পক্ষ থেকে সরাইল থানা পুলিশকে অবহিত করা হয়।

পুলিশ এ বিষয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করায় আলেমরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

‘রোহিঙ্গা সঙ্কট : সঙ্কটে বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা কাল

প্রধান বক্তা নিজেই দান করলেন ৫০ হাজার টাকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ