বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'বাংলাদেশে আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চাই না': কবিতা খানম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: বাংলাদেশে আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চাই না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেছেন, শুধু মাত্র আইন শৃংখলা বাহিনী দ্বারা আইন প্রয়োগ করা যায় না। এ ব্যাপারে প্রার্থী-ভোটার সবার দায়িত্ব রয়েছে।

রবিবার বিকেলে বোদা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পঞ্চগড়ের বোদা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে যারা আইন শৃংখলা ভঙ্গ করবে তাদেরকে জবাবদিহিতার ব্যবস্থা করা হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (আইন) মতিয়ার রহমান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।

এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। পরে তিনি সুষ্ঠুভাবে বোদা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ