বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ছিনতাইয়ের কবলে মা, কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার ভোরে অসুস্থ এক ছেলেকে চিকিৎসা করাতে শরীয়তপুর থেকে রাজধানীতে পৌঁছে ছিনতাইকারীর কবলে পড়েন এক মা।

এ সময় ওই মায়ের কোল থেকে পড়ে মারা যায় তার ৯ মাস বয়সী ছেলে।

রাজধানীর দয়াগঞ্জ ঢালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

তিনি জানান, শিশুটির মা ও বাবা ভোরে লঞ্চযোগে শরীয়তপুর থেকে ঢাকায় আসেন। শাহ আলম ও আকলিমা বেগম দম্পতির আরেক সন্তান আল-আমিন অসুস্থ। তাকে চিকিৎসা করাতেই তারা ঢাকা আসেন।

এসআই বাচ্চু মিয়া জানান, ভোরের দিকে সদরঘাটে নেমে শাহ আলম তার অসুস্থ ছেলেকে নিয়ে রিকশায় করে শিশু হাসপাতালের দিকে রওনা হন। আরেকটি রিকশায় স্ত্রী ও শিশুসন্তানকে তুলে দেন। তাদের যাওয়ার কথা আকলিমার বোনের বাসা শনিরআখড়ায়।

রিকশাটি দয়াগঞ্জ ঢালে পৌঁছার পর পর ছিনতাইকারীরা আকলিমার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এ সময় তার কোল থেকে  শিশু আরাফাত মাটিতে পড়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে বলে জানা যায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ