বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

একই বিমানে এরশাদ-ফখরুল : কী কথা হলো তাদের মাঝে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার সকালে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজে চড়ে ঢাকা থেকে সৈয়দপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাছাকাছি আসনে বসেছিলেন তাঁরা। একে অন্যের সঙ্গে করেছেন কুশল বিনিময়ও।

প্রথমে বিএনপি নেতা মির্জা ফখরুল উঠে যান এরশাদের কাছে। জানতে চান এরশাদ কেমন আছেন? কুশল বিনিময় হয় দুজনের মধ্যে। তাঁদের মধ্যে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলাপ চলে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তাঁদের একসঙ্গে যাত্রার বিষয়টি জানান।

রংপুর সিটি নির্বাচনের প্রচারে যাচ্ছেন মির্জা ফখরুল। আর এরশাদ যাচ্ছেন ব্যক্তিগত কাজে। সৈয়দপুর বিমানবন্দর থেকে দুজন রংপুরের উদ্দেশে রওনা হন।

বিএনপি নেতা ফখরুল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কোনো আলোচনা দেখা যায়নি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ