বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসলামের পূর্ণ অনুসরণ করতে হলে আল্লাহর বিধান প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, মুসলমান যদি পরিপূর্ণ ইসলামী জীবন জাপন করতে চায় তবে কুরআনের নির্দেশনা অনুযায়ী তাকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি করতে হবে।

যিনি মাসজিদে আল্লাহু আকবর বলবেন তাকে রাজনীতিও করতে আল্লাহর। যিনি কাবা শরীফে হাজির হয়ে লাব্বায়িক বলবেন তাকে রাজনীতি, ব্যবসা বানিজ্যসহ সকল ক্ষেত্রে জীবন জাপন করতে হবে কুরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী। এর বাইরে কেউ কোন একটাকে অমান্য করে অন্য কোনো মানুষের অনুস্বরন করলে সে পরিপূর্ন মুসলমান হতে পারবে না।

বাংলাদেশ মুজাহিদ কমিটি ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার ভান্ডারিয়া কালেমা চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার ছদর (সভাপতি) আল্লামা নূরুল হুদা ফয়েজী ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, যিনি মোত্তাকী হতে চান তাকে সকল প্রকার গোনাহর কাজ ছাড়তে হবে আর নেকের কাজ ধরতে হবে।

তিনি বলেন, যারা সব সময় গোনাহ করে আর যারা গোনাহ থেকে পরিত্রান পেয়ে নেকের কাজ করতে চায়, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে একদল দুনিয়াকে সব কিছু মনে করে গোনাহে লিপ্ত রয়েছে, আরেক দল দুনিয়াকে তুচ্ছ মনে করে আখেরাত পাওয়ার আশায় নেকের কাজ করতে ব্যস্ত। তারা আল্লাহকে ভয় করার কারনে শক্তি থাকার পরেও দুনিয়াতে কোন অপরাধ করে না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ