বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকিস্তানে চার্চে আত্মঘাতী হামলায় নিহত ৮, আহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: পাকিস্তানে কোয়েটার জারগুন রোডের বেথেল মেমোরিয়াল চার্চে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৭ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

রোববার দুপুরের দিকে এ আত্মঘাতী হামলা চালানো হয় বলে জানিয়েছেন বেলুচিস্তান পুলিশের আইজি মোয়াজ্জেম আনসারি।

তিনি বলেন, কোয়েটায় বেথেল মেমোরিয়াল মেথোডিস্ট চার্চে এ হামলা হয়। হামলায় দুজন অংশ নিলেও একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। অন্যজন পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারান।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে কোয়েটার সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা এ পর্যন্ত ৪টি মৃতদেহ পেয়েছে এবং আহত ২০ জনকে চিকিৎসা প্রদান করার সময় আরও ৩ জন মারা যান।

খবর দ্য ডন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ