বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঢাকা উত্তরের নির্বাচন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনসভা শেষে ভারপ্রাপ্ত ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নতুন বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ডিএনসিসির উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে উভয় সিটিতে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, কমিশনসভায় এ নির্বাচন নিয়ে পর্যালোচনা হয়েছে। কমিশন মনে করছে, এ নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি জটিলতা নেই। তাই কমিশন এ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণার নির্দেশনা দিয়েছে। যেহেতু একটি পদে উপনির্বাচন এবং কাউন্সিলর নির্বাচনটি পৃথক দুটি সিটি করপোরেশনের, তাই পৃথক তিনটি তফসিল দেওয়া হবে।

তবে ভোটগ্রহণ একই দিনে হবে। এ ছাড়া জানুয়ারিতে যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তারা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ