বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঢাকায় অতিরিক্ত মদপানে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঢাকায় অতিরিক্ত মদপানে আঁখি (৩০) নামে এক নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

গতকাল যাত্রাবাড়ী থানা এলাকার শনির আখড়ায় এ ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

মৃত আঁখির বান্ধবী শারমীন আকতার বলেন, ‘আমি শনির আখড়ার বাগানবাড়ি এলাকায় বুড়ির বাড়িতে ভাড়া থাকি। আঁখি আমার পূর্ব পরিচিত। আগে আমরা দুজনই চট্টগ্রামে থাকতাম। ছয় মাস আগে আমি ঢাকাতে চলে এসেছি। শনিবার সকালে আঁখি আমার বাসায় আসে।’

শারমীন আকতার দাবি করেন, ‘দুপুরের দিকে সে সঙ্গে করে নিয়ে আসা মদ পান করে। অতিরিক্ত মদপানের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন। ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ