বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কাশ্মীর স্বাধীন করে ৭১-এ পরাজয়ের বদলা নেয়া হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরকে স্বাধীন করে ১৯৭১ সালে বাংলাদেশের কাছে পরাজয়ের বদলা  নেয়া হবে বলে মন্তব্য করেছেন জামাত-উদ-দাওয়ার প্রধান ওমুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী (ভারতের দাবী অনুযায়ী) হাফিজ সাঈদ।

পাকিস্তানের লাহোরে গতকাল শনিবার এক সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ সাঈদ বলেন, পাকিস্তান ১৯৭১ সালের লড়াইয়ে পরাজিত হয়েছিল। কাশ্মীরকে স্বাধীন করে সেই পরাজয়ের বদলা নেয়া হবে।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ে সহযোগিতা করেছে ভারত। সেই রাগ এখনো পুষে রেখেছে পাকিস্তান। আর সেটির বহিঃপ্রকাশ ঘটলো সাঈদের ওই মন্তব্যে।

এর আগে জঙ্গি মদদের অভিযোগে বেশ কিছুদিন সাঈদকে গৃহবন্দি করে রাখে পাকিস্তান। তবে শেষপ‌র্যন্ত আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেয়া হয়। বন্দিদশা থেকে ছাড়া পেয়েই সাঈদ ঘোষণা করেন, কাশ্মীরকে স্বাধীন করবে জামাত-উদ-দাওয়া।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার দল পাকিস্তান মুসলিম লীগকে উদ্দেশ করে সাঈদ বলেন, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে কাশ্মীরকে স্বাধীন করবে, পাকিস্তানকে রক্ষা করবে। কিন্তু তোমরা তা পারোনি।

এর মাধ্যমে তোমরা দেশের মানুষকে ধোঁকা দিয়েছ। তাদের সঙ্গে প্রতারণা করেছ। তোমরা নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলে। দেশের মানুষের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ।

খবর: জি নিউজ/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ